BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ভারতের কেন্দ্রীয় সংস্থার হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাবেক দমকলমন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভায় প্রথম বৈঠকে বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হস্তান্তরের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এ নিয়ে প্রয়োজনে 'যথাযথ জায়গায়' আলোচনা করবেন। বুধবার সন্ধ্যা থেকে বাংলাদেশের তিন বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশে গরুর মাংস আমদানির দাবি উঠছে কেন
বাংলাদেশের হোটেল-রেস্তোরা ব্যবসায়ীদের একটি সংগঠন গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানোর পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কিন্তু গরুর মাংস আমদানির প্রস্তাব কেন?
সোশাল মিডিয়া কীভাবে চলচ্চিত্র তারকা ভিজয়কে রাজনৈতিক শক্তিতে পরিণত করল
ভিজয় নিজে অল্প সময়ের জন্য সশরীরে প্রচার চালালেও, তাঁর ভক্তদের নিয়ে গঠিত ডিজিটাল 'যোদ্ধারা' অনলাইনে অক্লান্তভাবে তাঁর প্রচার চালিয়েছেন। তাঁর কয়েক দশকের অভিনয় জীবনে গড়ে ওঠা প্রায় ৮৫,০০০ ফ্যান ক্লাব বা ভক্ত সংগঠন গত দুই বছরে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
মুখ্যমন্ত্রী হয়েই কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন শুভেন্দু
বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়েছে। তবে একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া বাকি রয়েছে।
'বেতন দিতে না পেরে লোক ছাঁটাই করে দিচ্ছে, এটা নিয়ে আমরাও ভয়ে আছি'
গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে। একদিকে, বাংলাদেশের অনেক শ্রমিক যেমন চাকরি হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন, তেমনি আশঙ্কাজনকভাবে কমেছে মধ্যপ্রাচ্যে শ্রমশক্তি রপ্তানির হার।
স্বাভাবিক প্রসবের জন্য যেসব প্রস্তুতি সহায়ক হতে পারে
বাংলাদেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার বাড়লেও অনেকেই স্বাভাবিকভাবে জন্ম দিতে ইচ্ছুক। চিকিৎসকরা বলছেন, একজন গর্ভবতী নারী কিভাবে সন্তান প্রসব করবেন সেটি নির্ভর করে রোগীর বয়স, পূর্ব মেডিকেল রেকর্ড, গর্ভপাত কিংবা অন্যান্য জটিল রোগ আছে কি না, বাচ্চা ও গর্ভফুলের অবস্থান এমন নানা বিষয়ের ওপর। এজন্য কিছু পূর্বপ্রস্তুতি সহায়ক হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি ইরানের জবাব 'পুরোপুরি অগ্রহণযোগ্য', বললেন ট্রাম্প
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পত্রিকা: 'মব নিয়ন্ত্রণে আইন সংশোধনের চিন্তা'
আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় হাম সংক্রমণ নিয়ে খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে পুলিশ সপ্তাহ, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে খবর।
মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে?
পার্লামেন্ট ও বিধানসভা মিলিয়ে সংসদীয় রাজনীতিতেও মমতা ব্যানার্জী আছেন বিয়াল্লিশ বছর ধরে। কিন্তু এই ৭১ বছর বয়সে রাজ্যে বিজেপির প্রবল দাপটের মধ্যে তিনি কি আদৌ পারবেন আরও একবার ঘুরে দাঁড়াতে? না কি মমতা ব্যানার্জী ও তার নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের 'রাজনৈতিক অবিট' লেখার সময় এসে গেছে?
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জীর একসময়ের সতীর্থ বা রাজনৈতিক সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন শুভেন্দু অধিকারী। কেমন ছিল তার রাজনৈতিক সফর?
'পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল' বাংলাদেশ-ভারত সম্পর্কে কী প্রভাব ফেলবে?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রথম দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জয়ের ফলাফলে, প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।
বজ্রপাত নিয়ে যে ১০টি বিষয় জানা দরকার
বজ্রপাত কেন হয়, বজ্রপাতে আহত হলে কী করতে হয়, আর বজ্রপাতে মৃত্যু হলে মৃতদেহ চুরিই বা হয় কেন?
হামের টিকা আগে নেওয়া থাকলেও কি শিশুকে আবার দিতে হবে?
আগে দুই ডোজ টিকা দেওয়া থাকলেও তৃতীয় বা বুস্টার ডোজ টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আবার কোনো কোনো শিশুকে এখনই হামের টিকা না দেওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোন শিশুদের টিকা দেওয়া জরুরি?
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে দিল্লিতে নিয়ে আসেন, যেখানে ১২৩৩ সালে শামসুদ্দিন ইলতুতমিশ তাকে কিনে নেন এবং নিজের বিশ্বস্ত অনুচরে পরিণত করেন।

















































